• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বাউল আবুল সরকারের বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
বাউল আবুল সরকারের বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
বাউল আবুল সরকারের বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

বাউল আবুল সরকার কর্তৃক পবিত্র কুরআনুল কারীম ও মহান আল্লাহ্ রব্বুল আলামিনের শানে কটূক্তির প্রতিবাদে এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গাংনী বাসস্ট্যান্ডে গাংনীর সর্বস্তরের মুসলিম জনতা আয়েজিত মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী বাজার মসজিদের ইমাম মাওলানা মুফতি রুহুল আমিন, গাংনী বাজার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন শাওনসহ স্থানীয় মুসল্লিগণ।
বক্তারা বলেন, একজন বাউলের অজ্ঞতা ও ঔদ্ধত্যের কারণে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র কুরআনের মর্যাদা রক্ষায় আইন অনুযায়ী আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ধরনের কটূক্তিকারীদের বিচার নিশ্চিত করে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের অপকর্ম বন্ধে নজরদারি বাড়ানো এবং অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনীতে আবুল সরকারের মুক্তির দাবিতে গানে গানে মানববন্ধন করে বাউল সম্প্রদায়ের একাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category