• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মেহেরপুরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬
বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মেহেরপুরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ
বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মেহেরপুরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগেমেহেরপুরে বৃক্ষ রোপন, চারা বিতরণ ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বসুন্ধরা শুভ সংঘের জেলা সভাপতি এসএম রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কন্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, সংগঠনের উপদেষ্টা মাহবুব চান্দু, উপদেষ্টা নাসের চৌধুরী, ইংরেজি গবেষক আবুল বাসার, প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম, অর্থ সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জামিল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব ইসলাম ও কার্যকরী সদস্য উম্মে মুবাশ্বারা ইসলাম মুনিয়াসহ সংগঠনের সদস্য এবং প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার ও যে সকল কারণে ডেঙ্গু রোগ হয় সে সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজসহ বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে স্কুল চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন। এছাড়া পরিবেশ রক্ষায় শতকরা ৩৩ ভাগ গাছ লাগানোর প্রয়োজন বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের প্রতি আহবান জানান শুধু গাছ লাগালেই হবে না নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category