• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বঙ্গবন্ধুর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ মে, ২০২৩
বঙ্গবন্ধুর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের। স্বাধীনতার পর প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে কাজ শুরু করে বঙ্গবন্ধু সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সে স্বপ্ন আর পূরণ হয়নি।

১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেন। কিন্তু বিএনপি-জামায়ত জোট সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ সেগুলো চালু থাকলে মানুষ আর কেউ ধানের শীষে ভোট দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মন্ত্রী। প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিলো। সে সময় আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, এমপিকে হত্যা করা হয়েছিলো।

হত্যা করতে চেয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের সাধারণ জনগন। আজ সেই শেখ হাসিনরা নেতৃত্বেই দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। তবে থেমে নেয় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। মনে রাখতে হবে নৌকায় ভোট দেয়া মানেই দেশের উন্নয়ন। আর উন্নয়নের সুফলভোগী সবাই। কাররিগরী শিক্ষার উত্তর উত্তর সাফল্যের কারণে আগামীতে দেশে আর কোন বেকার থাকবেনা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মনজুরুল মুরশিদ, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী।

এসময় মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আঃ মোমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম ও দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাকিম হক খোকন, যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন,সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category