• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ফিলিস্তিনিদের পক্ষে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
ফিলিস্তিনিদের পক্ষে মেহেরপুরে মানববন্ধন
ফিলিস্তিনিদের পক্ষে মেহেরপুরে মানববন্ধন

ইসরাইল এর হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে মেহেরপুরে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শহরের ওয়াপদা মোড়ে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জুম্মার নামাজের শেষে হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ওয়াপদা মোড়ে শেষ করে মানববন্ধন করে মুসল্লিরা। এ সময় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমঝুপি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ শরিফ উদ্দিন, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মনিরুল ইসলাম, ঈদগাহ মসজিদেও ইমাম মাওলানা শাহজাহানসহ আশপাশের বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ। এ সময় বক্তারা ইজরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। পরে সেখানে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া পরিচালনা করা হয়। কর্মসূচিতে মেহেরপুর শহরসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category