• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মুজিবনগর ইউএনও’র গাড়ি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মুজিবনগর ইউএনও’র গাড়ি
পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মুজিবনগর ইউএনও’র গাড়ি

মেহেরপুরের মুজিবনগরে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাইফুল হুদার সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বিদ্যাধরপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যাধরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও ইউএনও মুজিবনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গ্রামের ভিতরে রাস্তা থেকে শিলন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক যার নম্বর (ঝিনাইদহ ট ১১ ২০২৪) প্রধান সড়কে উঠতেই ইউএনও’র গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়িটির ডান পাশে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা কর্মকর্তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে কেউ আহত হননি বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং চালককের সহকারিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাই দুর্ঘটনার কারণ। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category