• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত
পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত

পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার নোয়াপাড়া মাঠে বারি পেঁয়াজ-৪ ও বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদন বিষয়ক এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে জেলার তিনটি উপজেলার পেঁয়াজ বীজ উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনিষ্টিটিউট মেহেরপুরের প্রকল্প পরিচালক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ প্রকল্প পরিচালক হাসান মাহমুদ, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শায়খুল ইসলাম এবং গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত জাতের পেঁয়াজ বীজ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ-৪ ও বারি পেঁয়াজ-৫ জাতের বীজ উৎপাদন বাড়াতে পারলে দেশের বীজ নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
“পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসনে বীজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category