“প্রতিহিংসা দূরে রাখি, ভালোবাসার সমাজ গড়ি” এই শ্লোগানের মধ্যদিয়ে পরিবর্তনের মেহেরপুর সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাংনী বি আর লাইসিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা উপহার প্রদান করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মঙ্গলবার (১৮ জুলাই) সকালের দিকে বি আর লাইসিয়াম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের ৬শত ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সভাপতি নুর জাহান বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ সাইদুর রহমান উপস্থিত থেকে চারা বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের সহকারি পরিচালক বাদশাহ মিয়া, পরিচালনা পর্ষদের সদস্যসহ সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।