বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১দফা দাবিতে আগামী ১৯ আগষ্ট পদযাত্রা সফল করতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর খান ছাতুর নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজারের বিভিন্ন দোকান, কাঁচাবাজার, তহবাজার, মাছের আড়ৎ, চালের আড়ৎ, ব্যবসায়ীদের সাথে গণসংযোগ, কুশল বিনিময়ের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড.নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসানসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।