• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪১ বছরে পদার্পনে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪১ বছরে পদার্পনে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪১ বছরে পদার্পনে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪১ বছরে পদার্পন উপলক্ষে গাংনীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গাংনী উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মেহেরপুর জেলা শাখার এজিএম আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মেহেরপুর জেলা শাখার আর আই সাইফুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা সুলতানা, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, প্রভাষক মাসুদ রানা, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সৌরভ হোসেন দিপুসহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

২৩ এপ্রিল কোম্পানিটি ৪০ বছর অতিক্রম করে আরেকটি নতুন বছরে পা রাখে। ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল ন্যাশনাল লাইফ। বর্তমানে কোম্পানিটি দেশের অন্যতম শীর্ষ কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে।

সর্বোত্তম গ্রাহক সেবা, দ্রুত বীমা দাবি পরিশোধ ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর ন্যাশনাল লাইফ টিকে আছে। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধে বিশেষ অবদানের জন্য কোম্পানিটি জাতীয় সম্মাননা লাভ করে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ ন্যাশনাল লাইফ দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category