• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

নির্দলীয় তত্ববধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা: নিতাই রায় চৌধুরী

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
নির্দলীয় তত্ববধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা: নিতাই রায় চৌধুরী
নির্দলীয় তত্ববধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা: নিতাই রায় চৌধুরী

আওয়ামী লীগ পাগলের মতো বক্তব্য দিচ্ছে। এটি ফ্যাসিস্টদের বিকৃত বিভিৎস বক্তব্য। পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ ও নিদলীয় তত্ববধায়ক সরকার গঠন ও নির্বাচন কমিশন পূর্নগঠনছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (৫জানুয়ারী) দুপুরে শহরের একটি অডিটরিয়ামে বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি প্রনয়নের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি কোন বিপ্লবী সশস্ত্র দল নয়। একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পদ্ধতীতে এ সরকারের পতন ঘটিয়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগের যে কনো বক্তব্য জনগন ঘৃনাভরে প্রত্যাক্ষান করে। বিএনপি কখনই আন্দোলনে র্ব্যাথ হয়নি। গত ১৫ বছর ধরে সরকার বিএনপির উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছে। তারা আমাদের সোনার ছেলেদের গুম করেছে, হত্যা করেছে। আবার বলে সন্ত্রাস না করলে বিএনপিকে অন্দোলন করতে দেওয়া হবে। দেশ কারো বাপের নয়, বিএনপি কখনই সন্ত্রাস করেনা। মিটিং, মিছিল, হরতাল পালন করা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে যারা যারা টিকে থাকতে চাই, তারাই এ কথা বলে। দেশের সকল রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জেলা বিএনপির নেতা-কর্মীরা আলোচনা সভায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category