• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

নানা অভিযোগে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
নানা অভিযোগে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান
নানা অভিযোগে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান

নানা অভিযোগে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে তিন ঘন্টা ব্যাপি অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকার প্রদত্ত গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনায় অনিয়ম ও মৃত ব‍্যক্তির নামে বিল-ভাউচার করার অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে বিশেষ অভিযান পরিচালনা করেছে সমন্বিত কুষ্টিয়া অঞ্চল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে সদর উপজেলা কৃষি অফিসে এ অভিযান শুরু হয় চলে বিকাল ৫টা পর্যন্ত। পরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রণোদনা প্রাপ্ত কৃষকের বাড়ি বাড়ি ঘুরে তদন্ত শুরু করে তদন্ত টিম।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক বিজন কুমার রায়।তিনি জানান, কৃষি প্রণোদনার আওতায় বেশ কিছু প্রকল্পে মৃত ব্যক্তির নামে প্রকল্প দেওয়া ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৪ হাজার কৃষককে প্রাণদোনা দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এই তদন্ত টিম উল্লেখ্য কৃষকদের তালিকা সংগ্রহ সহ বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে। প্রণোদনা প্রাপ্ত কৃষকদের সাথে সরজমিনে কথা বলে তদন্ত শেষ হলে দুর্নীতি দমন কমিশনে রিপোর্ট পাঠানো হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে কৃষি বিভাগ এখন পর্যন্ত কোন তদন্ত বা প্রশাসনিক কোন প্রকার ব্যাবস্থা গ্রহন করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category