• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ১২ মে, ২০২৫
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে চলতি মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, সম্ভব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে রবিবার (১১ মে) এমন শঙ্কার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category