• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুর সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় যুবক গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
দৌলতপুর সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় যুবক গুলিবিদ্ধ
দৌলতপুর সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় যুবক গুলিবিদ্ধ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ছোটন (৩৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও ধারাল অস্ত্রে আঘাতে আহত মাদক চোরাকারবারী ছোটন সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কামুর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, মাদক চোরাকারবারীদের অভয়াশ্রম পাকুড়িয়া আশ্রয়ন কলোনীতে মাদক চোরাকারবারী ছোটন অবস্থান করছিল।

ছোটনের অবস্থানের খবর পেয়ে প্রতিপক্ষ মাদক চোরাকারবারী জনি (২৮), জাদু (৩২), রুবেল (২৭) ও ছোটন (৩২) সশস্ত্র অবস্থায় আশ্রয়ন কলোনীতে গিয়ে তার ওপর হামলায় চালায়। এসময় তাকে লক্ষ্য করে জনি গুলি চালালে ছোটন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর মাদক চোরাকারবারীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

হামলাকারী মাদক চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের চালান পাচারকালে বিজিবি’র অভিযানে তা ধরা পড়ে। তাদের ধারনা বিজিবিকে তথ্য দিয়ে ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছে গুলিবিদ্ধ ছোটন। এরই জের ধরে ছোটনের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

চোরকারবারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে জনি নামে এক মাদক চোরাকারবারীর হামলায় ছোটন নামে অপর একজন মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে। দৌলতপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এবং হামলাকারীদের সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি তবে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category