• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দৌলতপুর সীমান্তে নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগীসহ আটক-৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
দৌলতপুর সীমান্তে নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগীসহ আটক-৩
দৌলতপুর সীমান্তে নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগীসহ আটক-৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর সীমান্তের চিলমারি ইউনিয়নের উদয়নগর বিওপি এলাকার সীমানা পিলার ৮৪/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের আকবর আলীর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশী মাদক ব্যবসায়ী ও হত্যাকান্ডের সাথে জড়িত কুখ্যাত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে একাধিক মাদক, নাশকতা, চুরি, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরো উল্লেখ করেন, আটক ব্যাক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। নাটোরের একাধিক সুত্র থেকে জানাগেছে, আটককৃতরা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগী ছিল। এদিকে তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে দৌলতপুর থানা থেকে তাদেরকে নাটোর পুলিশের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category