দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সম্পন্ন
কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম জি মাহমুদ মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালনে প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল বরিবার (৫ জানুয়ারী) তার নিজ গ্রামে এ আয়োজন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, ২০২৪ সালের ৫ জানুয়ারী সাংবাদিক অ্যাডভোকেট এম জি মাহমুদ মন্টু ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে আগামীকাল বরিবার দিনব্যাপী রামকৃষ্ণপুরের ভাগজোত গ্রামের নিজ বাড়িতে মিলাদ দোয়া মাহফিল, ইয়াতিমখানায় খাবার সরবরাহ করা, কবর জিয়ারত এবং উপজেলা মডেল মসজিদে বাদ আসর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।