• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে মাদক চোরাচালানের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত-১

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
দৌলতপুরে মাদক চোরাচালানের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত-১
দৌলতপুরে মাদক চোরাচালানের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত-১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ১জন নিহত ও ১জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় মাদক চোরাকারবারী মোহন (২৫) নিহত হয়েছে এবং হৃদয় (২৪) আহত হয়েছে। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, মাদক চোরাকারবারী হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেল যোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওকি পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারী মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলায় চালায়।

এসময় তাদের রাম দা ও ধারাল অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি মোটরসাইলে ফেলে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যায়। মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বিজিবি’র বরাত দিয় বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পুর্ব বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রাম দা’র আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে। স্থানীয় বিজিবি এমন তথ্য নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category