• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

খন্ড খন্ড মিছিল নিয়ে আসা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের জনস্রোতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা।

অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পুর্ন গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূণর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমাবেত হতে পারি নাই, আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য এক আছি এবং এক থাকবো।

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিলো, ১৭ বছর যারা হামালা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিলো, আমরা তাদের চিনি এবং জানি। আমরা ওয়াদা করছি তাদের কে নিয়েই কমিটি গঠন করবো।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত ৫ আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ।

দীর্ঘ ১৭ বছর কথা বলতে না দেয়ার যন্ত্রণা, সভা-সমাবেশ করতে না দেয়ার যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ আজকের এই জন সমাগম। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারেক জিয়ার নেতৃত্ব যারা পছন্দ করেন, সেই বিএনপি আবার ঘুরে দাড়াতে চাই। আর সেই বার্তা পৌঁছে দেয়ার জন্য আমাদের আগমন।

কর্মীসভায় শেষে দৌলতপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category