• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন পদ্মা নদীটি লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। প্রতিবছর নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীটি বর্তমানে লোকালয়ে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনমানসহ বাড়িঘর। গত এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০ বিঘা ফসলি জমি।

বক্তারা আরো বলেন, নদী ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারি বরাদ্দ এনে কোটি কোটি টাকা ব্যায়ে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছিলেন, সেটা তেমন কোনো কাজে আসেনি। বরং অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলার কারণে সেগুলোও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরসহ সরকারি স্থাপনা গুলো রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন পদ্মানদী পাড়ের মানুষ।

পদ্মা পাড়ের এ মানববন্ধনে নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হওয়া হাজারো মানুষ অংশ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category