• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দৌলতপুরে জামায়েত ইসলামী এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
দৌলতপুরে জামায়েত ইসলামী এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতপুরে জামায়েত ইসলামী এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৬ মার্চ) দৌলতপুর কার্যালয়ে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সুশাসন দেখতে চাই। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শত শত ছাত্র জনতার জীবন উৎসর্গ করেছে।

বাংলাদেশ জামায়াত ইসলামীও দীর্ঘদিন ধরে ইনসাফ ভিত্তিক ও বৈষম্যের সমাজ গঠনের সংগ্রাম করে যাচ্ছে। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের যে সম্পদ যেভাবে লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বাংলাদেশর মানুষ আর তা দেখতে চায় না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বাখেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব মাযহার, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আরজউল্লাহ। এছাড়াও উপজেলা জামায়াতের বুলবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category