• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
দৌলতপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
দৌলতপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানটি আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’। আয়োজকরা জানান, উপজেলার যেসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তাদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হবে বলে জানান তারা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই মেধাবীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category