• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

দৌলতপুরে ইট ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
দৌলতপুরে ইট ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
দৌলতপুরে ইট ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে ও ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইটভাটা মালিক সমিতি। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে দৌলতপুরের প্রায় ৩০ টি ছোট বড় ইটভাটার মালিক শ্রমিক কর্মচারীসহ সহস্রাধিক শ্রমিক বিক্ষোভে অংশগ্রহন করে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে সমবেত হয়। এ সময় শ্রমিকদের বিভিন্ন নেতারা ব্যানার ফেস্টুনী নিয়ে স্লোগান দিতে থাকে তারা জানায় ২০১৩ সালের শেখ হাসিনার আইন বাতিল করতে হবে, কুষ্টিয়ার ইটভাটা বন্ধ হলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে, সরকারি বেসরকারি কাজে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, ভাটা বন্ধ করার আগে ক্ষতি পূরণ দিতে হবে।

এরকম বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার কে তাদের স্মারকলিপি প্রদান লিপি প্রদান করে। শ্রমিকরা জানাই ইটভাটা বন্ধ করলে সারা দেশে প্রায় দেড় কোটি মানুষ বেকার হয়ে পড়বে।
মামুন, মোহন, আশরাফুলসহ অনেক শ্রমিক তারা জানান আমরা প্রায় ২০-২৫ বছর যাবত ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করি, ইটভাটা বন্ধ হলে আমরা বেকার হয়ে পড়বো, আমাদের সন্তান নিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়তে হবে, কাজেই ইটভাটা চালুর দাবি জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটা মালিক জানান ২০১৩ সালের আইন অনুযায়ী ইটভাটা বন্ধ হতে যাচ্ছে, অথচ আমরা এ বছর ইটভাটা চালু করেছি, হঠাৎ এখন বন্ধ হয়ে গেলে আমাদের চরম ক্ষতির মধ্যে পড়তে হবে, পরিবেশবিদরা আমাদের ছাড়পত্র দিচ্ছে না, ডিসি সাহেব লাইসেন্স দিচ্ছে না, অথচ আমরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছি।
এছাড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর ২১ শে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ সহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের উপজেলা থেকে একটি চাঁদার দাবি করে আসে, যা আমরা নিয়মিত প্রদান করে থাকি, অথচ আমাদের উপর চরম নির্বিচার করা হচ্ছে। আমরা এর ঘোর প্রতিবার জানাচ্ছি।

বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা।পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category