• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
দৈনিক সংগ্রাম'র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
দৈনিক সংগ্রাম'র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

মেহেরপুরে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক সংগ্রামের মুজিবনগর উপজেলা প্রতিনিধি খাইরুল বাশারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাও তাজউদ্দীন খান।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইলিয়াস হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মুজিবনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, বিটিভি প্রতিনিধি আল আমিন, স্টার নিউজ টেলিভিশনের ব‍্যুরো চিফ রাশেদুজ্জামান প্রমুখ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category