• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

দেশের মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবেনা: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
দেশের মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবেনা: ফরহাদ হোসেন
দেশের মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবেনা: ফরহাদ হোসেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবেনা। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় থাকবে, দেশের মানুষ ততোবার সুযোগ-সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সব রকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। যাদের ঘর নাই তাদের ঘর করে দিচ্ছেন। যাদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে সরকার ঢেউটিন দিচ্ছে নগদ অর্থ দিচ্ছেন।

রবিবার (২৭ আগষ্ট) দুপুরে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরন কালে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য বদলে দিচ্ছে আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে। আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিবেন যাতে সরকার আপনাদের কে বেশি বেশি আর্থিক অনুদান দিতে পারে।

এসময় মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকনসহ ছাত্রলীগ যুবলীগ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫০ জন উপকারভোগীদের মাঝে ২৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category