• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দেশকে ধ্বংশের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো বিএনপি-জামায়াত সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
দেশকে ধ্বংশের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো বিএনপি-জামায়াত সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
দেশকে ধ্বংশের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো বিএনপি-জামায়াত সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

দেশকে যারা ব্যার্থ রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো, দেশের অর্থনীতিকে ধ্বংশের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো, তারা আজ বড় গলাই কথা বলে। চিত্র দেখতে ২০০১ থেকে ২০০৬ কি ছিলো। আর এখন দেশ কোন পর্যায়ে আছে। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সার তেলের জন্য জীবন দিতে হয়না, লাইনেও দাঁড়াতে হয়না। পাবনায় এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যায়ে পারমানবিক প্রকল্পে উৎপাদনের কাজ আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে। সেখান থেকে দুই হাজার ৪শ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তখন দেশে আর কোন বিদ্যুতের ঘাটতি থাকবে না। প্রতিটি মানুষ এখন বিশ্বাস করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছেন। শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন।
এ সময় মন্ত্রী ৬শ ৪৩ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। পরে সেখানে সমাবেশ অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তাফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category