• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দলীয় কোন্দলের কারণে হত‍্যা করা হয় গাংনী যুবদল নেতা আলমগীরকে

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
দলীয় কোন্দলের কারণে হত‍্যা করা হয় গাংনী যুবদল নেতা আলমগীরকে
দলীয় কোন্দলের কারণে হত‍্যা করা হয় গাংনী যুবদল নেতা আলমগীরকে

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ড কোন পাওনা টাকাকে কেন্দ্র করে নয়; বরং যুবদলের দলীয় কোন্দলের কারণে ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আখতার খানম। মেহেরপুর পুলিশ সুপার বলেন, গাংনী ওয়ার্ড যুবদলের সভাপতি নিহত আলমগীর হোসেন রাজনৈতিক কারণে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত ৫ আগস্টের পরে সে দেশে ফিরে।

দেশে ফেরার আগে মাফিকুল ইসলাম মাফি সভাপতির দায়িত্ব পালন করতো। আলমগীরের দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ায় মাফিকুল রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। আর রবিউল ইসলাম বিপ্লব আগামীতে গাংনী পৌর যুবদলের সম্পাদক হওয়ার চেষ্টা করে আসছিল। এ কারণে ১ নং ওয়ার্ড কমিটির সভাপতির সমর্থন প্রয়োজন ছিল।

কিন্তু আলমগীর বিপ্লবকে সমর্থন না দিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। আলমগীরের জনপ্রিয়তার কারণে তাকে সভাপতি পদ থেকে সরানোও সম্ভব হচ্ছিল না। এ কারণে পথের কাটা আলমগীরকে সরিয়ে যে কোন মূল্যে মাফিকে সভাপতির চেয়ারে বসানোর পরিকল্পনা করে।

হত্যাকাণ্ডে জড়িত আটক ছয় আসামি হলো-রবিউল ইসলাম বিপ্লব, জনি ইসলাম, হাসিবুল ইসলাম, শরিফুল ইসলাম শফি, আলমগীর হোসেন ও মফিকুল ইসলাম।আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, (সার্কেল) আব্দুল করিম, সদর থানা ওসি শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানা ওসি বানী ইসরাইল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category