• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি: শরিফ উদ্দিন জুয়েল

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি: শরিফ উদ্দিন জুয়েল
তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি: শরিফ উদ্দিন জুয়েল

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শরিফ উদ্দিন জুয়েল বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে আমরা দেখেছি কীভাবে তরুণদের প্রতিবাদ ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারকে পরাজিত করেছে। আমাদের দেশেও তারুণ্যের সাহসিকতা একনায়কতন্ত্রের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে।

তিনি আরও বলেন, দৌলতপুরে গত ৫৪ বছরে যে পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি এই তরুণরাই তা এনে দেবে, দৌলতপুরের সমস্যা স্তরে স্তরে জমে আজ ‘মাউন্ট এভারেস্ট’-এর মতো বিশাল হয়ে উঠেছে। তবে যখন তারুণ্য জেগে ওঠে, তখন সব অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। আমি এই তরুণদের সঙ্গে নিয়ে দৌলতপুরে আমূল পরিবর্তনে আনব ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ আলতাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সামাউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category