• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ঢাকা থেকে গ্রেফতার কুষ্টিয়া আ.লীগের দুই ও এক যুবলীগ নেতা‌ কারাগারে

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ১৮ মে, ২০২৫
ঢাকা থেকে গ্রেফতার কুষ্টিয়া আ.লীগের দুই ও এক যুবলীগ নেতা‌ কারাগারে
ঢাকা থেকে গ্রেফতার কুষ্টিয়া আ.লীগের দুই ও এক যুবলীগ নেতা‌ কারাগারে

কুষ্টিয়া সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (১৮ মে) দুপুরে তাদের আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ‌্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম জানান, বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকেই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওমর ফারুক, রেজাউল ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার নামীয় আসামী মীর রেজাউল ইসলাম। তাঁকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলামকে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তীতে শুনানী হবে। অপরদিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপি কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও জানা গেছে,কুষ্টিয়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র চৌড়হাস মোড়ে রেজাউল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ও তার আশেপাশে ফুলতলা বাজার এলাকায় দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন। এলাকায় তাঁর নিজস্ব বাহিনী ছিল। সেই বাহিনী নিয়ে বিভিন্ন বিচার শালিস করে টাকা নিতো। এছাড়া মারধর ও প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ ছিল। চৌড়হাস এলাকায় বিভিন্ন নির্বাচনে তার নিজস্ব বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখলে রাখতো।

৫ আগস্টের পর রেজাউল পালিয়ে যান। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের অর্থসম্পাদক ওমর ফারুক (৪৭)। ওমর ফারুক সদর উপজেলার খাজানগর এলাকায় অটোরাইসমিলের মালিক। পাশাপাশি তিনি হঠাৎ করে সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদ পেয়ে যান। অভিযোগ রয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সাথে সখ্যতা থাকায় রাতারাতি নেতা বনে যান ওমর ফারুক। ওমর ফারুক আওয়ামী লী‌গের অর্থদাতা হিসেবে জনশ্রুিত রয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আলোচিত এনআইডি জালিয়াতির অন্যতম হোতা আশরাফুজ্জামান সুজন (৪৬)। যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কুষ্টিয়া শহরের এনএস রোডে বহুল আলোচিত কোটি টাকার জমি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করার মামলার আসামী। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের আস্থাভাজন আশরাফুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category