• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপির তিন দিনের রিমান্ড মঞ্জুর

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপির তিন দিনের রিমান্ড মঞ্জুর
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপির তিন দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।  শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এই বিষয়ে আদেশ দেন। ঢাকার সাভার থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে ঝিনাইদহে নেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ২০১৩ সালে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় জামায়াত নেতা আবদুস সালাম নিহত হন। সেই ঘটনায় সম্প্রতি সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় গতকাল রাতে সাভার থেকে সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, গত ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর এবং জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সহ আরও দুটি মামলায় তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। বিচারক তিন মামলায় এক দিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

ঝিনাইদহে জামায়াতের কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ২৭ আগস্ট একটি মামলা করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত আবদুস সালামের শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সিদ্দিকী ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে আবারও জয়ী হন। তাঁর বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category