• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহ-১ আসনে নৌকার মাঝি নায়েব আলী জোয়ার্দ্দার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ মে, ২০২৪
ঝিনাইদহ-১ আসনে নৌকার মাঝি নায়েব আলী জোয়ার্দ্দার
ঝিনাইদহ-১ আসনে নৌকার মাঝি নায়েব আলী জোয়ার্দ্দার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার (৪ মে) গণভবনে দলের সংসদীয় কমিটির এক সভায় নায়েব আলীকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের এই তথ্য জানান।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে দলীয় প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি করে আওয়ামী লীগ। নায়েব আলী জোয়ার্দ্দারসহ ২৫ জন দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভায় নায়েব আলীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category