• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বিএনপির ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপি এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে দলটির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিদ্যুতের দাম কমানো ও তাদের দেওয়া ১০ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category