• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে জঙ্গি নাটক সাজানোর প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা।

সংবাদ সম্মেলনে দলটির জেলা শাখার সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া, মুফতী এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াচ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার কারণে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ আসতে পারে। দেশের অভ্যন্তরীণ নীতি বিদেশিদের ইশারায় নির্ধারণ হওয়ার আশংকাও রয়েছে। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে পরিকল্পিতভাবে ‘জঙ্গি নাটক’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category