• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত

ঝিনাইদহ শহরে মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাংবাদিক সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।

সেলিম মিয়ার জামাতা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর শ্বশুর ব্যক্তিগত কাজে ঝিনাইদহ শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় যান। কাজ শেষে হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরিবার সূত্রে জানা যায়, সেলিম মিয়াকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দুইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, আগে থেকে তাঁর শ্বশুরের হার্টের সমস্যা ছিল। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, মাথার আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের সমস্যায় তাঁর (সেলিম মিয়ার) মৃত্যু হয়েছে।

সেলিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। তিনি জানান, রাতেই পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে সাংবাদিক সেলিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সদস্যরা শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category