• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদান

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদান
ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ৮২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিনাকুন্ডু উপজেলার সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারন সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক এ্যাডভোকেট এমএ মজিদ জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিনাকুন্ডু উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮২ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category