• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩
ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবক (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে ঐ গ্রামের বাবু মিয়ার পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন লোক সকাল ১০টার দিকে মাঠে ঘাস কাটতে যায়। এসময় র্দুগন্ধে এদিক ওদিক তাকিয়ে পাট ক্ষেতে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। কমপক্ষে ২/৩ দিন আগে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হয়। মাথা ও ধড় আলাদাভাবে একই জায়গায় পড়ে আছে। ২০ গজ দূরে সিগারেট, বিস্কুটসহ যৌন কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জামও পড়ে আছে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ২-৩ দিন আগে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানাসহ পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে নারীঘটিত কোনো কারণে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত হচ্ছে এবং পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category