• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা
ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। রাত ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশাঘাট এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ তার দিকে শশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ ও তার শ্যালক লিটন বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছেন। তিনি পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। এক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে তিন জনের মরদেহ উদ্ধার করি। একজন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ ও তার শ্যালক লিটন বলে জানতে পেরেছি। তদন্ত শুরু করেছি কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যাবে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category