• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন ওরফে মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শহরের বড় বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাঁকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ জানান, ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন ওরফে মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ। মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক। ৫ আগস্ট কোটাবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তামজিদ হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি তিনি।
গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে তাঁকে দেখা যায়। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে ওই আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেনকে গ্রেফতারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামে। কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামে এক যুবক বাদী হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনে তাকে হত্যাচেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ আনেন।

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে ১৫০ জন। সোমবার রাতে শহরের বড় বাজার এলাকায় মোকাররম হোসেনকে আটক করে থানায় নেয়। মঙ্গলবার তাঁকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category