• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক
জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক

কুষ্টিয়ার হালসা খেজুরতলা সংলগ্ন জিকে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বাসিন্দা খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে দ্রুত বিষয়টি পুলিশকে জানান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অজ্ঞাত ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছরের এক পুরুষ। তার পরনে ছিল একটি শার্ট ও লুঙ্গী। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা কয়েকদিন আগের। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ আরও জানায়, আশপাশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে জনবহুল সড়কের পাশের খাল থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category