• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

জনগণই ঠিক করে দেবে কে হবে আগামীর নেতা- জাভেদ মাসুদ মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
জনগণই ঠিক করে দেবে কে হবে আগামীর নেতা- জাভেদ মাসুদ মিল্টন
জনগণই ঠিক করে দেবে কে হবে আগামীর নেতা- জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, কে মনোনয়ন পাবে, কে নির্বাচন করবে, কে নেতৃত্ব দেবে সে সিদ্ধান্ত আপনাদের। এই বিএনপি আপনাদের বিএনপি, জনগণের বিএনপি। জাভেদ মাসুদ মিল্টনের একার বিএনপি নয়। সুতরাং আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে আগামী দিনের বিএনপি কিভাবে চলবে মেহেরপুরে। তারেক রহমান যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদেরকে আপনাদের সামনে পাঠিয়েছেন সেই আস্থার এতটুকু ব্যতয় ঘটবে না। গ্রাম থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটি নেতা নির্বাচিত করবেন আপনারা। সেজন্যই আপনারা যারা আগামীতে বিএনপিতে নেতৃত্ব দিতে চান তারা জনগণের কাছে যান। জনগণই ঠিক করে দেবে কে হবে আগামীর নেতা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের নির্দেশে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের জন্য দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিশৃংখলাকারী দল থেকে বাদ দেওয়ার মালিক আপনারা। একটি রাজনৈতিক দলের কমিটি অনেক তাৎপর্যপূর্ণ। এই কমিটি একটি তৃণমূল থেকে জেলা, জেলা থেকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। আমরা আর সেই দুঃশাষনে ফিরে যেতে চাই না। যে শাষণ আমাদের কণ্ঠ রোধ করেছে। যে শাষণ আমাদের পরাধীন করেছে, লুটপাট করেছে। যে শাষণ আমাদের নেত্রীকে সাড়ে ছয়টি বছর অন্ধকার কারাগারে রেখেছে। সেই শাষণে আমরা ফিরতে চাই না। আমরা বাংলাদেশের মানুষকে একটি আধুনিক বাংলাদেশ বানিয়ে দিতে চাই। যে বাংলাদেশে থাকবে না কোন নৈরাজ্য, থাকবে না কোন লুটপাট, থাকবে না কোন বৈষম্য। যার যে অধিকার সে পালন করবে।

বিএনপি নেতা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব, অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, বিএনপির প্রবীন নেতা হাজী আব্দুল হাশেম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক কাউসার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্র দলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানিসহ শ্যামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category