• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান স্মরণোৎসব

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান স্মরণোৎসব
ছেঁউড়িয়ায় মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান স্মরণোৎসব

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব। এবছরই প্রথম এ আয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তাই খুশি সাধু-ভক্ত ও লালন অনুসারীরা। এ উপলক্ষ্যে ইতিমধ্যে জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

এ উৎসব নিয়ে খুশি সাধু-ভক্ত ও লালন অনুসারীরা। স্মরণোৎসব উপলক্ষ্যে ইতিমধ্যে জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সাধু-ভক্তরা ছুটে এসেছেন লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে। সাধুদের রীতিতে অনুষ্ঠান শুরু হলেও গ্রামীণ মেলা চলবে তিনদিন ব্যাপী।

সেই সাথে আলোচনাসভা ও বসবে গভীর রাত অবধি লালনের গানের আসর। লালনমেলা শেষ হবে রবিবার ১৯ অক্টোবর। এবারে লালন মুক্ত মঞ্চে আলোচনাসভার পাশাপাশি প্রখ্যাত লালন সংগীত শিল্পী প্রয়াত ফরিদা পারভীনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হবে।

আয়োজকরা বলছেন, দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা মনে করেন, দুই হাজার বছর পূর্বে দার্শনিক সক্রেটিসের বিখ্যাত উক্তি ‘নো দাই সেলফ’ এর মতো মর্মকথা যেভাবে মানুষের মনে দাগ কেটেছিল এবং বিশ্ব সভ্যতার ক্রমবিকাশকে প্রভাবিত করেছিল। এতকাল পরে এসে আধ্যাত্মিক চিন্তার দার্শনিক মহামতি লালনের সংগীত ও ধর্ম-দর্শন নিয়ে দেশ-বিদেশে মুক্ত চিন্তক গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

যদিও এর আগে কার্যতালিকায় বাউল সাধক ফকির লালন শাহের জীবদ্দশা থেকে চলে আসা দোল উৎসব এবং তিরোধান দিবস স্মরণকে ঘিরে লালন শাহের ভক্ত অনুসারীরা একেবারেই নিজস্ব ঘরানার রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাঁইজিকে স্মরণ করতে এ দিনটির জন্য অপেক্ষা করেন।

সাধু আনু ফকির বলেন, এবার সাঁইজির অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে বেশ বড় আকারে হচ্ছে। এতে আমরা সবাই খুশি। লালনের দর্শন সারা দেশে ছড়িয়ে পড়বে। মানুষের আনন্দের জাইগা এখন কমে এসেছে। বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকায় এবার আগের তুলনায় বেশি লোকসমাগম হবে আশা করি।

এ সময় মামুন সাধু বলেন, সরকারের এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। অনেক দেরীতে হলেও এত বড় আয়োজনের মধ্য দিয়ে লালনের বাণী দেশবাসীর কাছে তুলে ধরা এবং লালনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় আমরা আনন্দিত। এবং দর্শনার্থী জেরিন জানান, প্রতিবছরই আমি এখানে আসি। এবার রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়ায় দর্শনার্থীরা আগেই আশা শুরু করেছে। প্রতি বছরের তুলনায় এবার আরো বেশি ভক্তের সমাগম হবে।

লালন শাহের ১৩৫ তম স্মরণোৎসব উদযাপনে তিন দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুুতি নেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category