• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

মুজিবনগর প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির বিজয় র‍্যালি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিকে উপলক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিজয় র‍্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট)  মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় ।

শোভাযাত্রাটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় । অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান , দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম কালু, মোনাখালী ইউনিয়নের সভাপতি রাইয়ানুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ফাহিম অহনাফ লিংকন সহ ‎ উপজেলা বিএনপি , ইউনিয়ন ও ওয়ার্ড, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category