• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

চেয়ারম্যানের গুন্ডা বাহিনী পেটালো দুই ইউপি সদস্যকে

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪
চেয়ারম্যানের গুন্ডা বাহিনী পেটালো দুই ইউপি সদস্যকে
চেয়ারম্যানের গুন্ডা বাহিনী পেটালো দুই ইউপি সদস্যকে

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে চলমান দুই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছেন বর্তমান চেয়ারম্যানের গুন্ডা বাহিনী বলে অভিযোগ উঠেছে । বুধবার (২০ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে।

আহত হয়েছেন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য ডাবলু ও ৫ নং ওয়ার্ড সদস্য আনছার। ভুক্তভোগী ইউপি সদস্য ডাবলু জানান, ইউনিয়ন পরিষদে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড জমা দিয়ে তিনি ও ইউপি সদস্য আনছার উদ্যোক্তা কক্ষের সামনে পৌঁছালে গোবরা গ্রামের রায়হান, হান্নান, রশিদ, শরিফুল ও জাহিদ সহ ১০/১৫ জন তাদের পথরোধ করে গালিগালাজ করে।

প্রতিবাদ করলে হামলাকারীরা তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানাম্তর করা হয়।

বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে তারা দুজনেই ভর্তি আছেন। তিনি আরো জানান, তাদের উপর হামলাকারীরা বর্তমান ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষারের পোষা গুন্ডা বাহিনী। তুষারের নির্দেশেই আমাদের উপর হামলা করা হয়েছে।

২০২২- ২৩ অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের ১৩ লাখ টাকার কাজ চেয়ারম্যান এককভাবে করার চেষ্টা করলে তারা বাধা দেন। সেই থেকে চেয়ারম্যান তাদের উপর ক্ষীপ্ত বলে জানান। সমস্ত ইউপি সদস্যরা একত্রিত হয়ে তুষার চেয়ারম্যান এর বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিবেন বলে জানান।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তুষার জানান, আবহাওয়া খারাপ থাকায় তিনি পরিষদে ছিলেন না। ইউপি সদস্যদের উপর হামলার খবর পেয়ে তিনি পরিষদে গেলে দুই ইউপি সদস্য তাদের উপর হামলার ঘটনায় তাকে দোষারোপ করেন বলে জানান। টিআর কাবিখা প্রকল্পের টাকা আত্মসাৎ এর চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেন কিছুদিন আগে টিসিবির পণ্য ইউপি সদস্য আনছার ৫ প্যাকেট নিয়ে যাওয়ার সময় হামলাকারীদের সাথে তর্কবিতর্ক হয়। সেকারণে হামলার ঘটনা ঘটতে পারে। তবে কাজটি খুবই নিন্দনীয় এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category