• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা:
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ
চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ

গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৭ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১ কোটি ৪৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার উদ্যোগে রবিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় চুয়াডাঙ্গা বনানী পাড়ায় এক নার্সারীতে এ আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংকের এক হাজার কোটি টাকা পূনঃঅর্থায়ন স্কিম এর আওতায় ঋণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএমইআইডি-১ এর প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান।

উল্লেখ্য, ভূট্টা উৎপাদনে চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা। চুয়াডাঙ্গা জেলার ১৩৭ জন প্রান্তিক কৃষকদের মাঝে গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ শতাংশ মুনাফায় সরাসরি এক কোটি ৪৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category