চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ শনিবার বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ৯ মাইল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর শ্রীরামপুর গ্রামের কোরবান আলির ছেলে সিরাজ হোসেন পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনের মত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ৯ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-২৪-৬২৪৪) নম্বর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সিরাজের মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবং স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।