• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা

চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক
চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক

টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে। আটক ওই দুই নারী হচ্ছেন- জামালপুর জেলার ইসলামপুরের হিরার স্ত্রী জমেলা (২৫) ও একই এলাকার আক্কাছের স্ত্রী জান্নাতি (৩৫)।

ভুক্তভোগি আড়পাড়া গ্রামের আলেয়া খাতুন জানান, তিনিসহ কয়েকজন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ান। এসময় ধৃত দুই নারীসহ ৫জন তাদেরকে ঘিরে ধরে চুপিসারে ভেনেটি ব্যাগ থেকে টাকা চুরি করে পাচার করে। টের পেয়ে দুজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম হাসপাতালে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যান।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চুরির ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। চোর আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category