• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা অনিয়ম ও কারচুপির অভিযোগে এনে ফলাফল প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৮ জানুয়ারি) রাতে তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবু হাশেম রেজা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে হবার কথা থাকলেও তা হয়নি। চুয়াডাঙ্গা ২ আসনের প্রতিটি কেন্দ্রে অনিয়ম হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ও দলের নির্দেশে চুয়াডাঙ্গা ২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করেছি, কিন্তু আমি হতাশ হয়েছি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর এর সন্ত্রাসী বাহিনী প্রতিটি কেন্দ্র দখল করে ট্রাক মার্কা ও অনন্য প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে অবাধে জাল ভোট প্রদান করেছে, প্রশাসনের কাছে বার বার অবহিত করার পরেও তারো সুষ্ঠ নির্বাচন দিতে ব্যার্থ হয়েছে। আমার কর্মীদের কয়েকজনের দোকানপাট ভাংচুর, কর্মীদের উপর চড়াও হচ্ছে টগর বাহিনী,

এছাড়াও হাশেম রেজা বলেন  হামলার ঘটনায় দর্শনা পৌর এলাকার আরিফুল ইসলাম লাল্টু, জীবননগর আন্দুলবাড়িয়ার সামাউল ইসলাম, দামুড়হুদার নতিপোতার স্বাধীন দামুড়হুদার নাপিতখালীর শাহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নির্বাচন পরবর্তী সহিংসতায় আমার পক্ষের ১৬ জনের ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে এবং এদের মধ্যে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। নির্বাচনে যে সুক্ষ কারচুপি হয়েছে সে প্রমান নির্বাচন অনুসন্ধান কমিটি দায়িত্ব প্রার্প্ত  কর্মকর্তারা ১ জনকে ৩ বছর আরেকজনকে ২ বছর জেল দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হাশেম রেজা আরো বলেন আমি সংঘাত চায় না, আমি শান্তিতে বিশ্বাসী। চুয়াডাঙ্গা ২ আসনে পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে রিট করবো। পুনরায় অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের নামে প্রহসন চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category