• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গার সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১৬ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল ইসলাম দর্শনার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তের ৭৭/২ নম্বর পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরের রুদ্রনগর গ্রামে এ্যাম্বুশ নেয় বিজিবির একটি দল। এ সময় মোটরসাইকেল যোগে এক ব্যক্তি সুলতানপুর সীমান্তের দিকে যাচ্ছিলো। তাকে বিজিবি সদস্যরা আটক করে। আটককৃত নাজমুল ইসলামের সাথে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ফিল্টার বক্সের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো ৭টি প্যাকেটে ৯৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।
এ ব্যাপারে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category