• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

চট্টগ্রামে মেহেরপুরের বাস থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩
চট্টগ্রামে মেহেরপুরের বাস থেকে দুই কেজি হেরোইন উদ্ধার
চট্টগ্রামে মেহেরপুরের বাস থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

মেহেরপুরের গাংনী থেকে চলাচলকারী চট্টগ্রামগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ জুন) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় এ অভিযান চালানো হয়। যাত্রীবাহী বাসটি মেহেরপুর থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

তল্লাশির সময় বাসে একটি কালো ব্যাগে দুই কেজি হেরোইন পাওয়া যায়। তবে এই মাদকের বাহককে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবি-৮ চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

তিনি বলেন, ভোর ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সুপার সনি নামক বাসটিতে অভিযান চালানো হয়। বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে মহাসড়ক এলাকায় চট্টগ্রামমুখি বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। কালো ব্যাগের ভেতর প্যাকেটে মোড়ানো অবস্থায় দুই কেজি হেরোইন পাওয়া গেছে। এর বাহককে শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category