• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঘূর্ণিঝড় মোখা প্রাণ কেড়ে নিলো মহেশখালীর ৩ লবণ চাষির

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৫ মে, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা প্রাণ কেড়ে নিলো মহেশখালীর ৩ লবণ চাষির
ঘূর্ণিঝড় মোখা প্রাণ কেড়ে নিলো মহেশখালীর ৩ লবণ চাষির

কক্সবাজারের মহেশখালী উপজেলায় উৎপাদিত লবণ সংরক্ষণ করতে গিয়ে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে তিন লবণ চাষির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার হোয়ানকের কালাগাজিপাড়া ও পানিরছড়া এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহত তিন লবণ চাষি হলেন, হোয়ানক ইউনিয়নের কালাগাজিপাড়া গ্রামের ফজল কাদেরের ছেলে মো. রিদুয়ান (৩৬), পানিরছড়া এলাকার আলতাজ কবিরের ছেলে মো. নেছার (৩৮) ও মো. মতিনের ছেলে আনছার (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে উৎপাদিত লবণ গর্তে সংরক্ষন করতে গিয়েছিলেন রিদুয়ানসহ বেশ কয়েকজন। বিকেল ৩টার দিকে অতিবৃষ্টি ও বাতাসের কারণে কয়েকজন গর্তেই পড়ে যান। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়ার পর মৃত্যু হয় রিদুয়ানের। অন্যদিকে, পানিরছড়া এলাকায় একাধিক ব্যক্তি লবণ মাঠে গেলে সেখানে মোখার তাণ্ডবে তারা আহত হন। এর মধ্যে নেছার নামের একজনের মৃত্যু হয়।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুর রহমান জানান, বৃষ্টিতে ভিজে ও ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে মহেশখালী হাসপাতালে ছুটে যান মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোখায় তিন লবণ চাষির মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালেও সহযোগিতা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category