মেহেরপুরে গতকাল (রবিবার) বিকেল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে থেমে আজও অব্যাহত রয়েছে। কখনো কমে আবার কখনো ঝরছে টানা বৃষ্টি।
বৃষ্টির কারণে আজ সোমবার সকাল থেকে শহরের সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে কিছু মানুষ বাইরে বের হলেও কাজ শেষ করে দ্রুতই বাড়ি ফিরে যাচ্ছেন। যানবাহনের চলাচলও সীমিত হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। অনেকে জরুরি কাজ সারতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।