• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গার্ডার দূর্ঘটনা: মেহেরপুরে রুবেলের দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রুবেলের মরদেহ এসে পৌছেছে তার আপন ঠিকানায়।

আজ বুধবার ভোরে একটি ফ্রিজিং গাড়িতে করে মরদেহ তার নিজবাড়ি মেহেরপুর সদরের রাজনগরে আনা হয়।

সকাল সাড়ে ৮ টায় রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রুবেলের জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গেল সোমবার ঢাকার উত্তরায় ক্রেন থেকে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হন রুবেল।

তার মরদেহ নেয়ার জন্য মর্গে একে একে ভিড় জমায় পাঁচ নারী।

তারা সকলেই রুবেলের স্ত্রী দাবী করে। মরদেহ হস্তান্তরে বেশ বেগ পান হাসপাতাল কর্তৃপক্ষ।

অবশেষে রুবেলের ছোটভায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ঢাকা থেকে গ্রামের বাড়িতে মরদেহ নেয়ার পথে রুবেলের মানিকগঞ্জের বাড়িতে প্রথম দফা জানাযা অনুষ্ঠিত হয়।

সাথে আসেন ফরিদপুর থেকে আসা রেহেনা নামের একজন স্ত্রী।

স্থানীয়রা জানান, রুবেল ঢাকাতে বায়িং হাউজের ব্যবসায় নিয়োজিত ছিল। পরে জমি কেনা বেচার কাজে জড়িয়ে পড়েন।

গেল রোববার ছেলের বৌ-ভাত শেষে নিজ গাড়িতে করে আত্মীয়দেরকে বাড়ি পৌঁছে দেয়ার পথে দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category